ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সম্মান জানাতে ধূমপান করেননি উন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছেন, গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের সঙ্গে বৈঠকে পানীয় উপভোগ করেছেন। তবে বৈঠকের দীর্ঘ সময় তিনি কী করে ধূমপানমুক্ত ছিলেন সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
উন চরম ধূমপায়ী হিসেবে পরিচিতি। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রায় উনকে জ্বলন্ত সিগারেট হাতে দেখা যায়। স্কুল কিংবা শিশু হাসপাতাল যেখানেই যান না কেন তিনি তাকে সব জায়াগায়ই সিগারেট হাতে থাকা অবস্থায় দেখা গেছে ছবিতে। এমনকি গত জুলাইয়ে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ও সিগারেট হাতে ছিলেন উন।
তবে মজার ব্যাপার হচ্ছে, শুক্রবার মুন জায়ের সঙ্গে বৈঠকে একবারও ধূমপান করেননি উন। মুনের সঙ্গে বৈঠককালে টেবিলে অ্যাশট্রেও রেখেছিলেন কর্মকর্তা। কিন্তু সেখানে উনের সিগারেটের কোনো ছাই পড়েনি। ধারণা করা হচ্ছে, তার চেয়ে ৩১ বছরের বড় মুন জায়ের সম্মানেই তিনি সেদিন ধূমপান করেননি। তবে দুপুরে মধ্যাহ্ন বিরতির জন্য বৈঠক স্থগিত করা হলে সীমান্তে উত্তর কোরিয়ার অংশে ফিরে গিয়েছিলেন সম্ভবত সেখানেই তিনি ধূমপান সেরে নিয়েছিলেন।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বিশ্বাস, মুন জায়েকে সম্মান জানানোর পাশাপাশি আলোচনার মাঝখানে সিগারেট জ্বালানো অরাজনৈতিক সুলভ আচরণ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা শুনেছি কিম জং উন চরম ধূমপায়ী। তবে আমরা তাকে জনস্মুখে ধূমপান করতে দেখিনি, সম্ভবত তিনি আন্তঃকোরীয় সম্মেলন এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার একাধিক কর্মকর্তার উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে এতে সংযত ছিলেন।’