ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্রের শহরে তারার ঢেউ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের ঝান্ডা আজ পতপত করে উড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। যাঁদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আজকের অবস্থানে তাঁদের সবাইকে আবার দেখা যাবে একই মঞ্চে।
ক্রিকেটের সূর্য্যতরুণ সন্তানদের জন্য প্রস্তুত ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালের মঞ্চ। তারার মেলা বসেছে কক্সবাজারে। সাগর পাড়ে তারার ঢেউ। নান্নু, আকরাম, দূর্জয়, সুজন, সুমন ও পাইলটদের আলোতে আলোকিত কক্সবাজার। সমুদ্রের শহরে এলে নাকি মানুষের প্রেম জেগে উঠে! তবে এবার জাগবে ক্রিকেটের প্রেম। প্রাক্তন ক্রিকেটারদের এতো বড় মিলনমেলা যে এর আগে কখনো হয়নি। শুধু প্রাক্তন ক্রিকেটাররা না এবার বর্তমান ক্রিকেটাররা যোগ দেবেন তারার মেলায়।
পাঁচ দলের মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু হবে আগামীকাল থেকে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্সে হবে প্রাক্তনদের ব্যাট-বলের মহারণ। ৫ মে ফাইনালের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের পর্দা নামবে। যাঁরা ব্যস্ততার কারণে কক্সবাজার আসতে পারছেন না তাঁদের জন্য রয়েছে সুখবর। নান্নু, আকরামদের ম্যাচগুলো সরাসরি দেখানো হবে চ্যানেল আইতে।
প্রতিযোগিতার ফরম্যাটের কারণে এবার উত্তেজনা ছড়াচ্ছে আগের থেকে বেশি। টি-টোয়েন্টি কিংবা ১৮ ওভারের ম্যাচ নয়, এবারের টুর্নামেন্ট হবে ১০০ বলের। অর্থ্যাৎ প্রতিটি দল ১০০ বল খেলার সুযোগ পাবে।
১০০ বলের ক্রিকেট লিগে ১৫ ওভার হবে সাধারণ নিয়মে। শেষ ওভারটি হবে ১০ বলের। অর্থাৎ শেষ ওভারের বোলার ৬ বলের পরিবর্তে করবেন ১০ বল। পাওয়ার প্লে থাকবে ৫ ওভার। বলার অপেক্ষা রাখে না এটা একটি নতুন ও উত্তেজনাপূর্ণ বুদ্ধি এবং নতুন নতুন দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হবে।
সমুদ্রের ঢেউয়ের গর্জন, তার পাশেই ব্যাট-বলের ঢুকঢাক শব্দ। যেকোনো ক্রিকেটপ্রেমির কাছে অরাধ্য এক স্বপ্ন। ব্যাট-বল নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটের স্বপ্নসারথিরা। তাদের আতিথেয়তা দিতে প্রস্তুত মাস্টার্সের মঞ্চও। পুরোনো স্মৃতিগুলো আবারও তরতাজা হয়ে উঠছে। ফিরে আসছে সোনালী সেই দিনগুলো। তাঁদের সাথে ক্রিকেটপ্রেমিরাও ডুব দেবেন হারানো দিনে।