ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার হিরানির ‘মুন্না ভাই-থ্রি’ মিশন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি। সঞ্জয় দত্তের বায়োপিক সাঞ্জু নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন তিনি। এবার সঞ্জয় দত্তকে নিয়ে মুন্না ভাই-থ্রি সিনেমার কাজ শুরু করবেন এই নির্মাতা।
সম্প্রতি সাঞ্জু সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। আগামী ২৯ জুন মুক্তি পাবে সিনেমাটি। এরপর মুন্না ভাই-থ্রি সিনেমার কাজ শুরু করবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে হিরানি বলেন, ‘আমার এখন এটি নিয়ে কাজ করতে হবে।’
জানা গেছে, অনেকদিন আগেই মুন্না ভাই সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করেন হিরানি। এমনকি চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছিলেন। কিন্তু এর মাঝে সঞ্জয়ের জীবনের গল্প শুনে তাকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেন। এরপর অভিজিৎ জোশিকে নিয়ে সাঞ্জু সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেন এই নির্মাতা।
২০০৩ সালে মুক্তি পায় মুন্না ভাই এমবিবিএস সিনেমাটি। এরপর ২০০৬ সালে এই সিরিজের দ্বিতীয় সিনেমা লাগে রাহো মুন্না ভাই মুক্তি পায়। ২০০৭ গুঞ্জন ওঠে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সিকে নিয়ে মুন্না ভাই চালে আমেরিকা সিনেমা নির্মাণ করবেন হিরানি। কিন্তু পরবর্তী সময়ে তা আলোর মুখ দেখেনি। প্রায় এক যুগ পর আবারো দর্শকপ্রিয় এ সিরিজের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিরানি।