ঢাকাTuesday , 1 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো বাবা হলেন ‘দ্য রক’

Link Copied!

বিনোদন ডেস্ক : কন্যা সন্তানের বাবা হয়েছেন ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। ইনস্টাগ্রামে মেয়ের ছবি পোস্ট করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই রেসলার-অভিনেতা।
ডোয়াইন জনসন মেয়ের নাম রেখেছেন টিয়ানা গিয়া। ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘আরো একটি সুস্থ সবল কন্যা সন্তানকে পৃথিবীতে আনতে পেরে সৌভাগ্যবান ও গর্ববোধ করছি। প্রাকৃতিক শক্তির মতো টিয়ানা গিয়া পৃথিবীতে এসেছে এবং মা লরেন হাসিন পরিশ্রম করেছেন ও একজন রকস্টারের মতো সন্তান জন্মদান করেছেন।’
প্রেমিকা লরেন হাসিনের সঙ্গে এটি ডোয়াইন জনসনের দ্বিতীয় সন্তান। এ জুটির জেসমিন নামে দুই বছর বয়সি আরো একটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া সাবেক স্ত্রী ড্যানি গার্সিয়ার সঙ্গেও জনসনের একটি মেয়ে আছে। ১৬ বছর বয়সি এ মেয়ের নাম সিমনে।