ঢাকাSunday , 29 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষিতা হয়েই কুমারিত্ব খুইয়েছিলাম’

Link Copied!

বিনোদন ডেস্ক : #MeToo যেটার প্রচলন শুরু হয়েছিল গত বছরের এপ্রিল থেকে। সে সময় হলিউডের বিখ্যাত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন নামকরা এক অভিনেত্রী। তার পরেই এই #MeToo ব্যবহার করে বেশ কয়েকজন নামকরা হলিউড অভিনেত্রীসহ শতাধিক নারী হার্ভের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন। হলিউডের রাস্তায় তারা মিছিলও করেছিলেন।
পরে এই #MeToo ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। যেটা ব্যবহার করে পরবর্তীতে বলিউড, ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সবশেষ পাকিস্তানের বেশ কয়েকজন অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা প্রকাশ করেন এবং প্রতিবাদ জানান। যে প্রতিবাদে শামিল হন সাধারণ অনেক নারীও।
এবার সেই #MeToo ব্যবহার করেই হলিউড অভিনেত্রী অ্যামি শুমার জানালেন, ’১৭ বছর বয়সে তাকে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষিতা হয়েই নাকি তিনি তার কুমারিত্ব হারিয়েছিলেন। সম্প্রতি অপরা উইনফ্রে-কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন অভিনেত্রী অ্যামি।
তিনি বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। ঠিক তখনই একজন আমাকে ধর্ষণ করে। সেই মুহূর্তেই কুমারিত্ব হারাই। ধর্ষণ যে করেছিল, সে আমার সাবেক বয়ফ্রেন্ড। পরে অবশ্য সে এই ঘটনার অনুশোচনা করেছিল। তাই ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু ঘটনাটি আমার খুব খারাপ লেগেছিল। আজও ভুলতে পারিনি।’
৩৬ বছর বয়সী আমেরিকান অভিনেত্রী অ্যামি শুমার ২০১৫ সালে ‘ট্রেনরিক’ ছবির মাধ্যমে হলিউডের ফিল্ম জগতে প্রবেশ করেন। কমেডি অভিনেত্রী হিসেবে তিনি সুপরিচিত। ক্যারিয়ারে তার অভিনীত ছবির সংখ্যা মাত্র চারটি। অভিনয়ে আসার আগে বিভিন্ন রিয়েলিটি শো এবং কমেডি শো-তে নিয়মিত পারফর্ম করতেন অ্যামি।