ঢাকাSunday , 29 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রশিদ-মুজিবকে সমীহ তামিমের

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : জুনে আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নিহাদাস টি-টুয়েন্টি সিরিজের প্রায় আড়াই মাস পর আবারো মাঠে ফেরা হবে টাইগারদের। এরপর অবশ্য শুধুই ব্যস্ততা। তবে আফগান সিরিজ নিয়ে যখন আলোচনা, তখন দুই স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমানের প্রসঙ্গ চলে আসছে। এই দুই তরুণ ক্রিকেটারই মুগ্ধকর পারফরম্যান্স করে চলেছেন সাম্প্রতিক সময়ে। শনিবার তাই এই দুই স্পিনারকে নিয়ে সমীহর কথাই বললেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল।
রশিদ খান বছর তিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়ে যাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই লেগ স্পিনারকে নিয়ে সবার আগ্রহ এখন চরমে। বর্তমানে আইপিএলে সাকিব আল হাসানের সঙ্গে খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। ওদিকে অফ স্পিনার মুজিব উর রহমান এবারই আইপিএলে প্রথম সুযোগ পেয়েছেন। কিংস ইভেলেন পাঞ্জাবের হয়ে দারুণ খেলেছেন ১৭ বছর বয়সী।
সামনে যখন আফগানিস্তান সিরিজ তখন এই দুই স্পিনারের প্রসঙ্গ এলো সাংবাদিকদের সঙ্গে তামিমের আলাপচারিতায়। এই ড্যাশিং ব্যাটসম্যান বলেন, ‘ওরা দুজনই বিশ্বমানের বোলার। অবশ্যই দুজনকে খেলা চ্যালেঞ্জিং হবে। আইপিএলে দেখেন সবাই ওদের বিপক্ষে ভুগছে।’
তবে বিপিএলে এই দুজনই খেলেছেন বাংলাদেশে। তাই তাদেরকে ভালো ভাবেই জানা টাইগারদের। বিশেষ করে তামিমের আরেকটু বেশি জানা। এই দুজন যে তার নেতৃত্বেই খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তামিম তাই বলেন, ‘একটা ইতিবাচক দিক হচ্ছে ওরা আমাদের বিপিএলেও খেলে। একটু হলেও আইডিয়া আছে। আমরা অবশ্যই কাজ করবো তাদের নিয়ে। যখন আবার সবাই একত্র হবো তাদের নিয়ে পরিকল্পনা হবে।’