ঢাকাSunday , 29 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহর ব্যর্থতার দিনে লিভারপুলের গোলশূন্য ড্র

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে স্টোকের বিপক্ষে দারুণ দাপটের সঙ্গে খেলেছে লিভারপুল। পুরো ম্যাচে অতিথিদের পায়ে বল ছিল কেবল ২৮ ভাগ। তবু অবনমন অঞ্চলের দলটির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। গোল পাননি এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহও। আগের ম্যাচে অ্যালান শিয়েরার, লুইস সুয়ারেজ ও ক্রিস্তিয়ানো রোনালদোর প্রিমিয়ার লিগে এক মৌসুমে করা ৩১ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন সালাহ। এদিন একটি গোল করলেই তাদের ছাড়িয়ে যেতেন তিনি।
ম্যাচের শুরুতে অবশ্য ভালো একটা সুযোগ পেয়েছিলেন সালাহ। চার মিনিটের মাথায় অধিনায়ক জর্ডান হেন্ডারসনের লম্বা পাস ধরে স্ট্রোক সিটির গোলরক্ষক জ্যাক বাটল্যান্ডকে একা পেয়েও গোল করতে পারেননি ২৫ বছর বয়সী এই মিসরীয় ফরোয়ার্ড। দশম মিনিটে দ্বিতীয় সুযোগ পান তিনি। যথারীতি ব্যর্থ। ৭৪তম মিনিটে আবারও মরেনোর ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সালাহ।
এ ড্রয়ের ফলে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকলো লিভারপুল। ৩৪ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা জিতে নিয়েছে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি।
জয় পেল চেলসি :
এদিকে দিনের আরেক খেলায় সোয়ানসি সিটির মাঠ থেকে কষ্টের জয় নিয়ে ফিরেছে চেলসি। সেস ফ্যাব্রেগাসের একমাত্র গোলে জয় পেয়েছে চেলসি।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচের চতুর্থ মিনিটে অ্যান্ডি কিংয়ের ভুলে বল পেয়ে এডেন হ্যাজার্ড বাড়ান ফাব্রেগাসকে। স্পেনের এই মিডফিল্ডারের বাঁকানো শট প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ভুল করেনি।