ঢাকাSunday , 29 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুব অলিম্পিকের বাছাই পেরুতে ব্যর্থ হকি দল

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : মূল পর্বে উত্তির্ণ হওয়ার লক্ষ্য নিয়ে থাইল্যান্ড গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দল। কিন্তু যুব অলিম্পিকের বাছাই পর্বের সেমি ফাইনালে শনিবার ভারতের বিপক্ষে ৯-২ গোলে হেরে গেছে বাংলাদেশ। ফলে অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠেয় মূল পর্বে খেলা হবে না লাল-সবুজের প্রতিনিধিদের। বাছাই পর্ব থেকে সেরা দুটি দল অর্থাৎ দুই ফাইনালিস্ট পাবে মূল পর্বের টিকিট।
সর্বশেষ ২০১৪ সালে চীনের নানজিনে অনুষ্ঠিত যুব অলিম্পিকে খেলেছিল বাংলাদেশ। সেবার বাছাই পর্বে রানার্স আপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তখনকার যুব দলটি। ফাইভ ‘এ’ সাইট আসরে এবারও ভালোই খেলছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে ৫ ম্যাচের মধ্যে জিতেছিল তিনটিতেই। একটিতে হার, আর অন্যটিতে ড্র করেছিল।
এদিন ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ১০ মিনিটে দুটি গোল হজমের পর মাঝের ১০ মিনিটে হজম করে ১টি গোল। তবে শেষের ১০ মিনিটে আরো ৬ গোল হজম করে সোহানুর রহমান, মোহাম্মদ মহসীনরা। বিপরীতে ২টি গোল দিতে পেরেছে তারা। বাংলাদেশের পক্ষে ২টি গোলই করেছেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ।