ঢাকাSaturday , 28 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে সামনে আনলেন রুবেল

Link Copied!

ক্রীড়া ডেস্ক : টাইগার পেসার রুবেল হোসেন বিয়ে করেছেন বেশ আগেই। কিন্তু তিনি স্ত্রীকে সবার সামনে আনেননি। অবশেষে শনিবার তিনি ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা ছবি আপলোড করলেন। দুইটি ছবি আপলোড করে ক্যাপশনে রুবেল হোসেন লিখেছেন, ‘আমার স্ত্রী।’
রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েক দিন আগে ফেসবুকের মাধ্যমে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন।
জানা গেছে, রুবেল হোসেন বিয়ে করেন ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি রুবেল হোসেন সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অবশেষে তিনি বিষয়টি ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে আনলেন।
২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।