ঢাকাSaturday , 28 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনের নতুন রাজপুত্রের নাম ‘লুই আর্থার চার্লস’

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারে বইছে খুশির হাওয়া। সম্প্রতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘরে এসেছে নতুন সদস্য। রাজপরিবারের এই নতুন সদস্যের নাম রাখা হয়েছে লুই আর্থার চার্লস।
ডিউক আর ডাচেস অফ কেমব্রিজ দম্পতির এটি তৃতীয় সন্তান। সোমবার লন্ডনে স্থানীয় সময় সকাল ১১টা এক মিনিটে জন্ম নেন লুই আর্থার চার্লস।
কেনসিংটন প্যালেসের একটি টুইট বার্তায় জানানো হয়েছে, রাজপরিবারের নতুন সদস্য পরিচিত হবে ‘হিজ রয়্যাল হাইনেজ প্রিন্স লুই অফ কেমব্রিজ’ নামে। তাদের আরও একটি ছেলে ও মেয়ে রয়েছে। তাদের নাম জর্জ ও শার্লট।
ব্রিটিশ রাজমুকুটের উত্তরাধিকারীর তালিকায় তার অবস্থান পঞ্চম। বাবা প্রিন্স উইলিয়াম আর বড় ভাই জর্জের নামের মাঝেও লুই শব্দটি রয়েছে। এই নামটি ছিল লর্ড মাউন্টব্যাটেনের নামের অংশ, যিনি ১৯৭৯ সালে আইআরএ হামলায় নিহত হন। প্রিন্স চার্লসের জীবনে তার চাচা লর্ড মাউন্টব্যাটেনের অনেক প্রভাব ছিল।
নতুন প্রিন্সের নামকরণ নিয়ে ব্রিটেনে অনেক বাজিও ধরা হয়েছে। বাজিকরদের প্রথম ধারণা ছিল, তার নাম হবে আর্থার। এরপরে তাদের বাজি ছিল জেমন আর ফিলিপের ওপর। লুই নামটি ছিল বাজিকরদের তালিকায় চতুর্থ।
ব্রিটেনের পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, দেশটিতে শিশুদের নামের তালিকায় লুই নামটির অবস্থান ৭১তম। সূত্র: বিবিসি