ঢাকাFriday , 27 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন সিনেমায় জয়ার চরিত্র কেমন?

Link Copied!

বিনোদন ডেস্ক : ২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে কলকাতার সিনেমায় নাম লেখান জয়া আহসান। তারপর অনেক দূর জল গড়িয়েছে। টলিউডে এখন তিনি রীতিমতো জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী। টলিউডের ‘কণ্ঠ’ সিনেমার শুটিং সম্প্রতি শেষ করেছেন জয়া। এরপর নাম লিখিয়েছেন বিরসা দাশগুপ্তা পরিচালিত ‘ক্রিসক্রস’ সিনেমায়। কয়েকদিন আগে কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ইতোমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি।
ড্রামা ঘরানার এ সিনেমাটি নারী কেন্দ্রীক। জয়া আহসান এতে কেমন চরিত্রে অভিনয় করছেন এতদিন তা ছিল অজানা। জয়া ভক্তদের কৌতূহল দূর করে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি অ্যাড এজেন্সির পরিচালক জয়া। তাকে খুব অহংকারী একজন ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে।
‘ক্রিসক্রস’ সিনেমায় জয়ার এ চরিত্রে অভিনয়ের জন্য কলকাতার স্বস্তিকা মুখার্জিকে প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু স্বস্তিকার চিত্রনাট্য পছন্দ না হওয়ায় এ প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর জয়া চরিত্রটিতে অভিনয়ের জন্য রাজি হন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
কলকাতার সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও দেশের চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। সম্প্রতি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস নির্মাণ করেছেন ‘দেবী’ সিনেমা। এতে রানু চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো প্রযোজনাও করেছেন এই নায়িকা। সিনেমাটির টিজার প্রকাশের পর ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন জয়া। আগামী ডিসেম্বরের দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।