ঢাকাFriday , 27 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কলঙ্ক’ নিয়ে সোনাক্ষীর বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : একঝাঁক তারকা নিয়ে নির্মিত হতে যাচ্ছে বলিউড সিনেমা কলঙ্ক। এটি প্রযোজনা করছে করন জোহরের ধর্মা প্রোডাকশন। এতে প্রথবারের মতো আদিত্য রয় কাপুরের সঙ্গে জুটি বাঁধবেন সোনাক্ষী সিনহা। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
সোনাক্ষী সিনহা বলেন, ‘অবশেষে কলঙ্ক সিনেমাটির নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে এবং এটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। এতে একঝাঁক তারকা অভিনয় করছেন। আমি এইসব অসাধারণ মানুষগুলোর সঙ্গে কাজ করার জন্য বেশ উচ্ছ্বসিত। আমি সঞ্জয় দত্ত স্যারের সঙ্গে সন অব সর্দার সিনেমায় কাজ করেছি। কিন্তু বাকিদের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করতে যাচ্ছি। তাই আমি এটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।’
এ অভিনেত্রী আরো বলেন, ‘মাধুরীজি (মাধুরী দীক্ষিত) আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তাকে দেখেই আমরা বড় হয়েছি। তাই তার সঙ্গে একই ফ্রেমে হাজির হওয়া, একই সিনেমায় কাজ করা এবং সিনেমার ঘোষণার সময় তার নামের পর আমার নাম ঘোষণা হওয়া খুবই সম্মানের বিষয়। সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত ভারতীয় সিনেমার একটি আইকনিক জুটি। তাদের একসঙ্গে দেখতে বেশ ভালোই লাগবে। আলিয়া ভাট-বরুণ ধাওয়ানও অনেক জনপ্রিয় জুটি। আর আদিত্যের সঙ্গে আমি প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছি এটিও অনেক চমৎকার হবে।’
দাবাং সিনেমার মাধ্যমে বলিউডে সোনাক্ষীর পথচলা শুরু। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের প্রস্তুতি চলছে। এতেও অভিনয় করবেন এই অভিনেত্রী। এ সিনেমাটি নিয়ে সোনাক্ষী বলেন, ‘প্রভুদেবা এটি পরিচালনা করছেন এবং আমি রাজ্জো চরিত্রটিতেই অভিনয় করব। যদিও এটি ধারাবাহিক কিন্তু দাবাং-থ্রি’র গল্পটা খুবই এক্সাইটিং। আমি বলছি, এটি একটি মাসালাদার ও ধামাকাদার সিনেমা হতে যাচ্ছে। যেখান থেকে শুরু করেছি সেখানেই ফিরছি। সুতরাং আবারো আমার শিকড়ে ফেরার ব্যাপারে আমি খুবই উচ্ছ্বসিত।’