ঢাকাThursday , 26 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬৫ বছর পর শুক্রবার দক্ষিণে যাচ্ছেন উত্তরের কোনো নেতা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৫৩ সালের পর উত্তর কোরিয়ার প্রথম কোনো নেতা হিসেবে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় পা রাখতে যাচ্ছেন কিম জং উন। এ হিসাবে ৬৫ বছর পর উত্তরের কোনো নেতার প্রথম দক্ষিণ কোরিয়া সফর এটি।
বৃহস্পতিবার ঘোষিত বিস্তারিত কর্মসূচিতে দক্ষিণ কোরিয়া জানায়, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সীমান্তে দক্ষিণ কোরিয়ার অংশে ব্যক্তিগতভাবে দেখা করবেন প্রেসিডেন্ট মুন জায়ে-ইন।
ঐতিহাসিক এ আলোচনায় উত্তর কোরিয়া যে সম্প্রতি পরমাণু কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে তার ওপর আলোকপাত করা হবে।
দুটি দেশের মধ্যে কয়েক দশকের উত্তেজনার পর এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সম্মেলন। তবে সিউল সতর্ক করে দিয়ে বলেছে যে, পিয়ংইয়ং পরমাণু কর্মসূচি বর্জন না করলে তাদের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হবে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র জং-সিওক বলেছেন, ‘পরমাণু নিরস্ত্রীকরণের ইচ্ছায় দুই দেশের নেতা সমঝোতার বিষয়ে কোন পর্যায়ে পৌঁছতে পারবেন সেটাই হচ্ছে এ বৈঠকের সবচেয়ে কঠিন অংশ।’