ঢাকাWednesday , 25 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সোহমের

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। যৌথ প্রযোজনার পাশাপাশি শুধু বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
তবে নিদ্রাহীন রাত কাটছে এই অভিনেতার। কিন্তু তা শুটিংয়ের ব্যস্ততায় নয় বরং তার ছোট ছেলের কারণে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটিতে সোহম চক্রবর্তী বলেন, ‘আদিয়াশ আমার ছোট ছেলে, যার বয়স মাত্র এক মাস পেরিয়েছে। ছেলেটি আমাদেরকে সারা রাত ঘুমাতে দেয় না। সে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেগে থাকে। কিন্তু আমাদের বড় ছেলেটি ঠিক তার বিপরীত।’
২০১২ সালে তনয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা সোহম চক্রবর্তী। ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান। যার নাম রাখেন সাঁঝ চক্রবর্তী। এরপর গত ৯ মার্চ সোহম-তনয়া দম্পতির ঘর আলো করে আসে দ্বিতীয় পুত্র আদিয়াশ।
সোহম বর্তমানে রবি কিনাগির ‘জামাই বদল’ সিনেমার শুটিং করছেন। এতে কৌশানী মুখার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আগামী মাস থেকে শুরু হবে অভিমন্যু মুখার্জির নতুন একটি সিনেমার শুটিং। এতে শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন এই অভিনেতা।