ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেই মাইকগুলো বন্ধ করল দক্ষিণ কোরিয়া

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্কের দুঃসময়ে উত্তর কোরিয়াকে লক্ষ্য করে সীমান্ত এলাকায় দেশটি সম্পর্কে বিরূপ মতবাদ ছড়াতে সশব্দে বেশ কিছু মাইক চালাত দক্ষিণ কোরিয়া। এবার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির হাওয়ায় সেই মাইকগুলো বন্ধ করে দিয়েছে সিউল।
আগামী শুক্রবার উত্তরের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। সেই বৈঠককে সামনে রেখেই সোমবার লাউডস্পিকারে মাইক বাজানো বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব মাইকে কে-পপ মিউজিক থেকে শুরু করে উত্তর কোরিয়ার সমালোচনা করে নানা সংবাদ উচ্চ শব্দে পরিবেশন করা হতো। এটি উত্তর কোরিয়ার জন্য অনেকটা নাকের ওপর বিষ ফোঁড়ার মতো ছিল। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ও বেসামরিক এলাকা থেকে ওই মাইকের শব্দ শোনা যেত।
সিউল প্রত্যাশা করছে, মাইকগুলো বন্ধ করার ইতিবাচক প্রভাব শুক্রবারের আলোচনায় পড়বে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া ও তার মৈত্রীদের সমালোচনা করে সীমান্তে মাইক বাজানোর ব্যবস্থা উত্তর কোরিয়ারও রয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার এ পদক্ষেপের পর উত্তর কোরিয়াও একই পথে হাঁটবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।