ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন বছর পর একসঙ্গে রণবীর-দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। জুটি বেঁধে ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, বাঁচনা অ্যায় হাসিনো, তামাশা সিনেমায় অভিনয় করেছেন। ব্যক্তি জীবনেও তাদের প্রেমের গুঞ্জন বলিপাড়ায় চাউর হয়েছিল।
প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও এখনো বেশ ভালো বন্ধু তারা। তবে ২০১৫ সালে তামাশা সিনেমাটি মুক্তির পর একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ তিন বছর পর একসঙ্গে হাজির হলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।
প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হলো ‘মিজওয়ান ফ্যাশন শো’। বৃহস্পতিবার এ অনুষ্ঠানে একসঙ্গে র‌্যাম্পের রানওয়েতে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকা। এতে আরো অংশ নেন –সোনাক্ষী সিনহা, ইউলিয়া ভান্তুর, নুশরাত ভারুচা, ইয়ামি গৌতম, মৌনি রয় প্রমুখ।
এটি ছিল ‘মিজওয়ান ফ্যাশন শো’-এর নবম আসর। অভিনেত্রী শাবানা আজমির এনজিও মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এর আয়োজন করা হয়। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রণবীর-দীপিকার অসুস্থতার কারণে এটি পিছিয়ে যায়।
স্বেচ্ছাসেবী সংস্থা মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি’র প্রতিষ্ঠা করেছিলেন শাবানা আজমির বাবা কাইফি আজমি। এই সংস্থাটি নারীদের স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ দেয়। এই সংস্থায় অনেক নারী অ্যামব্রয়ডারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে প্রতি বছর একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। যার অন্যতম উদ্যোক্তা ফ্যাশন ডিজাইনার মানীশ মালহোত্রা।