ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেমোর সিনেমায় কত পারিশ্রমিক পাচ্ছেন বরুণ-ক্যাটরিনা?

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফ। কোরিওগ্রাফার রেমো ডিসুজার একটি নাচের সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন তারা। এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বরুণ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাম ঠিক না হওয়া এই সিনেমাটির জন্য ৩২ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বরুণ ধাওয়ান। অন্যদিকে ক্যাটরিনা কাইফ ৭ কোটি রুপি পাচ্ছেন। এছাড়া পারিশ্রমিক হিসেবে পরিচালক রেমো ডিসুজা পাচ্ছেন ১২ কোটি রুপি।
এর আগে নাচ নিয়ে নির্মিত অ্যানি বডি ক্যান ড্যান্স এবং অ্যানি বডি ক্যান ড্যান্স-টু সিনেমা দুটি থ্রিডি প্রযুক্তিতে নির্মাণ করেছিলেন রেমো। এই সিনেমাটি ফোরডি ও আইম্যাক্স ভিজ্যুয়াল টেকনোলজিতে নির্মাণ করবেন তিনি। এ প্রসঙ্গে রেমো ডিসুজা বলেন, ‘আমরা ফোরডি ও আইম্যাক্সে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছি। আমি এখনো এই প্রযুক্তি শিখছি। আশা করছি ঠিকঠাক শিখতে পারব এবং যথাযথভাবে এই প্রযুক্তির ব্যবহার করতে পারব।’
সিনেমাটি নিয়ে বরুণ ধাওয়ান বলেন, ‘আশা করছি নাচ নিয়ে পরের সিনেমাটি ফোরডিএক্স প্রযুক্তিতে নির্মাণ হবে। আমি এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’