ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদাম তুসোয় মোমের করন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডে তার বেশ কয়েকজন সহকর্মী মাদাম তুসো জাদুঘরে স্থান পাওয়ার পর, এ বছরের শেষে তিনিও সেখানে স্থান পেতে যাচ্ছেন। বলা হচ্ছে, বলিউডের খ্যাতনামা পরিচালক করন জোহরের কথা।
করনের সিনেমা কুচ কুচ হোতা হ্যায় এ বছর ২০ বছর পূর্ণ করতে চলেছে। মাদাম তুসোতে স্থান পাওয়ার মধ্য দিয়ে উদযাপনের আরো একটি উপলক্ষ তৈরি হলো তার।
ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিশ্বের বিখ্যাত এই স্থানে প্রবেশ করতে যাচ্ছেন করন। বলিউডে করনের বেশ নামডাক রয়েছে। এছাড়া ব্যক্তি হিসেবেও তিনি চমৎকার। জনপ্রিয়তার দিক থেকে সিনেমার তারকাদের চেয়ে কোনো অংশে কম নন তিনি।
প্রতিভা এবং কর্মজীবন চলচ্চিত্রের পাশাপাশি বিশ্বে করনকে বিশেষভাবে পরিচিত করেছে, যার ফলে আন্তর্জাতিক আইকনিক মোমের মূর্তির তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তিনি।
লন্ডনের মাদাম তুসোয় স্থাপনের জন্য করনের মোমের মূর্তি তৈরির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং ছয় মাসের মধ্যে এটি সম্পন্ন হবে বলে জানা গেছে।