ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশনি সংকেত বিরাজ করছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অশনি সংকেত বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।
তিনি বলেন, শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলেন তখন তাদের ওপর টিয়ার গ্যাস মারা হয়। রাতের অন্ধকারে ছাত্রীদের বের করে দেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন হলে সাধারণ ছাত্রীদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। কোনো কোনো জায়গায় প্রশাসন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।
কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধের দাবিতে মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, উপাচার্যের বাসভবনে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়। আমরা এসব ঘটনার নিন্দা জানাচ্ছি।
হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের প্রতি সচেতন ও নাগরিক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, হলে হলে গেস্টরুম কালচার চালু আছে। তাই সবাই যেন সমান অধিকার পায় তার ব্যবস্থা করতে হবে।
এর পরে তিনি সাদা দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন। এতে ডাকসু নির্বাচন, উপাচার্যের বাড়ি ভাঙচুরের বিচার, সব শিক্ষার্থীর সহাবস্থান, কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমিন, পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মোশাররফ হোসাইন ভূঁইয়া প্রমুখ।