ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাফল্যের পরও দিশার অপেক্ষা?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘি-টু’ সিনেমায় অভিনয় করেছেন দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটি গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সাতদিনেই ১০০ কোটি রুপির উপরে আয় করে এটি। তৃতীয় সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি দেড় শ কোটি রুপির বেশি আয় করেছে।
‘বাঘি-টু’ বক্স অফিসে সফলতার পর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন টাইগার। কিন্তু ভালো চিত্রনাট্য পাওয়ার জন্য এখনো এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে দিশা পাটানিকে। তার অভিনীত ‘বাঘি-টু’ বক্স অফিসে সফল হলেও ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দিশা পাটানি প্রত্যাশা করেছিলেন, বাঘি-টু সফলতার পর তার অনেক কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে হলেও তা হয়নি। এখন পর্যন্ত দিশা নতুন মজার কোনো কাজের প্রস্তাব পাননি। যদিও এখন সঙ্গমিত্র সিনেমার শুটিং করছেন। এটি তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে।’
এর আগে শোনা যায়, ‘সঙ্গমিত্র’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শ্রুতি হাসান। এজন্য তিনি প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু অজানা কোনো কারণে শ্রুতির পরিবর্তে এই চরিত্রে অভিনয় করছেন দিশা। এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে দিশা বলেছিলেন, ‘আমি শ্রুতি হাসানের মতো বড় অভিনেত্রীর পরিবর্তে অভিনয় করার মতো উপযুক্ত নই, কিন্তু এ কাজটি পেয়ে আমি আনন্দিত।’
‘সঙ্গমিত্র’ সিনেমায় ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রবির বিপরীতে অভিনয় করছেন দিশা। ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করছেন সুন্দর সি।