ঢাকাSunday , 22 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রেমিকের সঙ্গে মাধুরী…

Link Copied!

বিনোদন ডেস্ক : নব্বই দশকের বলিউড চলচ্চিত্রের সফল রোমান্টিক জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। ‘খলনায়ক’, ‘সাজন’, সিনেমার মতো অনেক চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত জীবনেও বলিউডের আলোচিত প্রেমিক যুগল মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে সঞ্জয় জড়িত থাকায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
চলতি বছর গুঞ্জন উঠে, আবারো একসঙ্গে অভিনয় করবেন সঞ্জয়-মাধুরী। করন জোহর প্রযোজিত ‘সিদ্দাত’ সিনেমায় কাজ করবেন তারা। কিন্তু পরবর্তী সময়ে করন জোহর জানান, ‘সিদ্দাত’ সিনেমায় অভিনয় করবেন না সঞ্জয়-মাধুরী। তারপর এ গুঞ্জনে ভাটা পড়ে।
তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রযোজক করন জোহর এক টুইট বার্তায় গতকাল জানান, গর্বের সঙ্গে ঘোষণা করছি, ড্রামা ঘরানার ‘কলঙ্ক’ সিনেমায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ান। ২০১৯ সালের ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। সঙ্গে ‘কলঙ্ক’ সিনেমার একটি পোস্টারও প্রকাশ করেন করন।
১৯৪০ সালের প্রেক্ষাপটে নির্মিত হবে ‘কলঙ্ক’ সিনেমাটি। এটি পরিচালনা করবেন অভিষেক বর্মন। সব কিছু ঠিক থাকলে মাধুরী-সঞ্জয় ভক্তরা আবারো একসঙ্গে দেখতে পাবেন তাদের প্রিয় তারকাদের।