ঢাকাFriday , 20 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে রানওয়ে থেকে ছিটকে গেছে যাত্রীবাহী উড়োজাহাজ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার বেসরকারি উড়োজাহাজ সংস্থা মালিন্দো এয়ারের একটি উড়োজাহাজ নেপালের ত্রিভূবন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে মালিন্দো এয়ার ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে।
মালিন্দো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়ালালামপুরগামী বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে ১৩৯ জন আরোহী ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, পাইলট উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজটিতে সমস্যা দেখতে পান এবং এর গতি কমিয়ে আনেন। এসময় উড়োজাহাজটি ছিটকে রানওয়ে থেকে ১০০ ফুট দূরে কাদার মধ্যে যেয়ে পড়ে। উড়োজাহাজটির ত্রুটি তাৎক্ষনিকভাবে ধরা পড়েনি। ঠাকুর বলেছেন, ‘আরোহীরা সবাই নিরাপদে আছে।’
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিমানবন্দরে সব ধরণের উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়। দুপুরের দিকে উড়োজাহাজটি কাদার থেকে সরিয়ে আনা হয়। এরপরই বিমানবন্দর খুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত মাসেই এই ত্রিভূবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।