ঢাকাFriday , 20 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর স্লেজিং করবে না অস্ট্রেলিয়া!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্লেজিং খেলার অংশ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের দাবিটা ছিল এমনই। স্লেজিংকে বৈধ ঘোষণার জন্য দাবি তুলেছিল তাঁরা। কিন্তু সেই অস্ট্রেলিয়াই বলছে মাঠে তাঁরা আর স্লেজিং করবে না।
দলের নতুন টেস্ট অধিনায়ক নিজেই দিলেন এমন ঘোষণা। টিম পেইন জানালেন, স্লেজিং আর অস্ট্রেলিয়ার দলে সঙ্গী হবে না এবং তার অধীনে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারই স্লেজিং করবেন না। অক্টোবরে অস্ট্রেলিয়া খেলবে পরবর্তী টেস্ট ম্যাচ। নতুন মোড়কে অস্ট্রেলিয়া ক্রিকেট দল মাঠে নামবে বলে ঘোষণাও দিয়েছেন পেইন।
৩৩ বছর বয়সি অস্ট্রেলিয়ার নতুন টেস্ট অধিনায়ক বলেছেন,‘অস্ট্রেলিয়া দলে আর স্লেজিং ঐতিহ্য থাকবে না। এটা অস্ট্রেলিয়া দলের অন্তর্ভূক্তও হবে না। আমি মনে করি সব সময়ই প্রতিপক্ষ দলের সঙ্গে কথা বলার সুযোগ থাকে। কিন্তু পূর্বে যেভাবে হয়েছে সেভাবে হবে না। সম্পূর্ণ ভিন্নরূপে আমরা আসব। দলের অধিকাংশ খেলোয়াড় নিজেদের সমর্থণ দিয়েছে, তারা সহমত যে আমাদেরকে খেলার ধরণ পরিবর্তন করতে হবে। আমি সামনের দিকে তাকিয়ে। আমাদেরকে জয়ে ফিরতে হবে এবং সমর্থকদের চোখে সম্মান ফিরিয়ে আনতে হবে।’
পরবর্তী টেস্ট সিরিজের আগে ছয় মাস সময় পাচ্ছে অস্ট্রেলিয়া। পেইনের বিশ্বাস এ সময়টায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজেদেরকে নতুন উদ্যমে ফিরে আসতে পারবে। পাশাপাশি এ সময়টায় অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিবেশেও পরিবর্তন আসবে।
স্লেজিং তো খেলারই অংশ! প্রতিপক্ষকে চাপে রাখতে কম-বেশি সব দলই মাঠে স্লেজিং করে থাকে। তাহলে অস্ট্রেলিয়ার পরিকল্পনায় কি থাকবে? পেইন বললেন,‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে প্রতিদ্বন্দ্বীতা করতে হলে ভিন্ন কিছু অবশ্যই করতে হবে। আমাদেরকেও এমন কোনো উপায় বের করতে হবে। সম্মান দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে হবে।’
বল টেম্পারিংয়ের ঘটনায় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর অসিদের দায়িত্ব দেওয়া হয় টিম পেইনকে।