ঢাকাFriday , 20 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের জন্য সানি লিওনের প্রতিজ্ঞা

Link Copied!

বিনোদন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কাথুয়ায় এক নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত। এই ঘটনার প্রতিবাদে মুখর বলিউড ও টলিউডের কলাকুশলীসহ দেশটির সাধারণ মানুষ।
এবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে এর প্রতিবাদস্বরূপ একটি পোস্ট দিয়েছেন সানি লিওন। এতে মেয়ে নিশাকে যেকোনো খারাপ ব্যাপার থেকে রক্ষার প্রতিজ্ঞা করেছেন তিনি।
টুইটারে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘আমার শরীর, মন ও আত্মার প্রতিটি বিন্দু থেকে প্রতিজ্ঞা করছি, পৃথিবীতে যা কিছু খারাপ, যারা খারাপ, তাদের সবার কাছ থেকে আমি তোমাকে রক্ষা করব। এজন্য যদি আমাকে জীবন হারাতে হয় তবুও। কুৎসিত মনের মানুষের কাছ থেকে শিশুদের রক্ষা করতে হবে। চলুন সন্তানদের একটু কাছাকাছি রাখার চেষ্টা করি। যেকোনো মূল্যে তাদের রক্ষা করতে হবে।’
গত বছর জুলাইয়ে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার। চলতি বছর আবারো সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তারা। দুই ছেলের নাম রেখেছেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।