ঢাকাThursday , 19 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক বাড়ি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় স্বল্পমাত্রার ভূমিকম্পে ধসে পড়েছে শতাধিক দুর্বল কাঠামোর বাড়ি। এর ফলে গৃহহীন হয়ে পড়েছে দুই হাজারের বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার গভীর রাতে জাভা প্রদেশের বানজারনেগারাতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি। জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, বাড়িঘর ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে। লোকজনকে তাদের বাড়ি থেকে সরিয়ে সাময়িক আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানার ঘটনা ঘটে।