ঢাকাThursday , 19 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ ধর্ষণই, রাজনীতির সাথে মেলাবেন না

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ধর্ষণ ধর্ষণই। একে রাজনীতির সাথে মেলাবেন না।’
বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারের আইকনিক সেন্টাল হলে ভারতীয় প্রবাসীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মোদি এমন এক সময় এ কথা বললেন যখন জম্মু ও কাশ্মীরের কতুয়া ধর্ষণকাণ্ডসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে আন্দোলন চলছে।
মোদি বলেন, ‘যখন একটি শিশু ধর্ষণের শিকার হয়… তখন এটিকে আমরা কোন সরকারের আমলে কয়টি ধর্ষণ হয়েছে তার সঙ্গে মেলাতে পারি না। ধর্ষণ ধর্ষণই… আমরা কীভাবে এটাকে মেনে নিতে পারি?’
ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী দেশজুড়ে ধর্ষণের নানা ঘটনায় মোদির নিশ্চুপতায় তার ও বিজেপির সমালোচনা করেছেন। সোমবার এক টুইটার বার্তায় রাহুল গান্ধী জানান, ২০১৬ সালে ভারতে শিশু ধর্ষণের ১৯ হাজার ৬৭৫টি ঘটনা ঘটেছে।
মোদি বলেন, ‘এ সমস্ত যৌন নিপীড়নের ঘটনা ভারতের জন্য লজ্জাজনক।’ তিনি বলেন, ‘প্রতি সময় আমাদের দেশে… সবসময় নারীদেরকেই প্রশ্নের মুখে পড়তে হয়। যে ব্যক্তি এসব অপরাধ করছেন তিনিও কারো সন্তান… একটি কন্যার ধর্ষণের শিকারের ঘটনা দেশের জন্য উদ্বেগ ও লজ্জার বিষয়।’