বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’ নামের সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান।
গত ৬ এপ্রিল সিনেমাটি ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার করতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ২০ এপ্রিল থেকে মোট ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।
যেসব প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। তা হলো- আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), শাহীন (ঢাকা), শ্যামলী (ঢাকা), সাগরিকা (চালা), নন্দিতা (সিলেট), মণিহার (যশোর), লিবার্টি (খুলনা), স্টার সিনাপ্লেক্স (ঢাকা) ও ব্লকবাস্টার (ঢাকা)।
পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’ -এর শুটিং শুরু হয়।এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়।
বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।

