ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর পর বার্সার এমন একাদশ!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর আগে টিভি ধারাভাষ্যকার বলছিলেন, ‘বার্সেলোনার এত শক্তিশালী বেঞ্চ আগে দেখিনি!’ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জরদি আলবা, সার্জিও রবার্তো, স্যামুয়েল উমতিতি- কে ছিলেন না সেই বেঞ্চে!
আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল। লা লিগায় কাল সেল্টা ভিগোর বিপক্ষে তাই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। মেসি, সুয়ারেজ, রবার্তোরা ছিলেন না একাদশে। আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস স্কোয়াডেই ছিলেন না।
তাদের জায়গায় যারা একাদশে ছিলেন, তাদের কেউই আবার ‘লা মেসিয়া’র নয়। ‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া বার্সা একাদশ ১৬ বছর পর এটিই প্রথম!
‘লা মেসিয়া’কে বলা হয় বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি, ইনিয়েস্তাসহ আরো অনেক ফুটবল-তারকা গড়ে উঠেছেন বার্সার এই একাডেমিতেই।
সবশেষ ‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া বার্সা একাদশ দেখা গিয়েছিল ২০০২ সালের ৬ এপ্রিল, অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলতে গিয়েছিল বার্সা। সেবার সান মামেসে বার্সা জিতেছিল ২-০ গোলে। সে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও খেলতে নেমেছিল ‘লা মেসিয়া’র ফুটবলারবিহীন বার্সা একাদশ।