ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেতুর রেলিং ভেঙ্গে ট্রাক নদীতে, নিহত ২১

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে বরযাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেলে ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন।
বুধবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্য প্রদেশের রাজধানী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার আমেলিয়া গ্রামের কাছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরযাত্রী নিয়ে ট্রাকটি সিংরুলি থেকে সিধি যাচ্ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়। ট্রাকে আরোহী ছিল ৪৫ জন।
সিধি জেলা কালেক্টর জানান, ‘বরযাত্রীবাহী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোন নদীতে পড়ে গেলে ২১ জন নিহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।