ঢাকাMonday , 16 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ফের পশ্চিমা হামলা হলে বৈশ্বিক বিশৃঙ্খলা বাঁধবে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সিরিয়ায় ফের পশ্চিমা হামলা হলে সারা বিশ্বে বিশৃঙ্খলা বাঁধবে।’
রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অবরোধ আরোপের ঠিক আগে পুতিন এই সতর্কবার্তা উচ্চারণ করলেন। ইরানের প্রেসিডেন্ট হোসেন রোহানির সঙ্গে এক টেলিফোন আলাপে পুতিন সম্মত হন যে, পশ্চিম হামলা সাত বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধান অর্জনের সুযোগ নষ্ট করেছে।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ক্রেমলিন। ওই বিবৃতিতে বলা হয়, ‘ভ্লাদিমির পুতিন বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে, যদি জাতিসংঘ সনদের লঙ্ঘন করে এই ধরনের হামলা চলতে থাকে তবে তা অবিশ্যম্ভাবী আন্তর্জাতিক সম্পর্কে বিশৃঙ্খলা ডেকে আনবে।’
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সিরিয়ার পূর্ব গৌতার দৌমায় রাসায়নিক হামলার অভিযোগে শনিবার যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য একযোগে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মোট ১০৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের কারখানা, গুদামকে লক্ষ্যে পরিণত করা হয় বলে দাবি করে তারা। তবে পশ্চিমাদের এ হামলাকে রাশিয়া ও ইরান ‘সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে অভিযোগ করে।