ঢাকাMonday , 16 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুযোগ পেয়েই গেইলের তাণ্ডব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি ক্রিস গেইলের। গতকাল দলের তৃতীয় ম্যাচে প্রথমবার একাদশে সুযোগ পেয়েই ব্যাট হাতে ঝড় তুললেন ক্যারিবীয় তারকা।
মোহালিতে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৩৩ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন গেইল। ৭ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি।
মুখোমুখি প্রথম বলেই ভারতীয় স্পিনার হরভজন সিংকে চার হাঁকিয়ে শুরু করেছিলেন গেইল। ষষ্ঠ ওভারে তাণ্ডব চালান পেসার দীপক চাহারের ওপর। এই ওভারে দুটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ২৬ থেকে ৪৬-এ পৌঁছে যান বাঁহাতি ব্যাটসম্যান।
পরের ওভারে ইমরান তাহিরকে চার হাঁকিয়ে মাত্র ২২ বলে পূর্ণ করেন ফিফটি। দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শেন ওয়াটসনের বলে আউট হওয়ার আগে খেলেন ৬৩ রানের ইনিংসটি।
লোকেশ রাহুলের (২২ বলে ৩৭) সঙ্গে গেইলের ৯৬ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটি পাঞ্জাবকে এনে দিয়েছিল বড় সংগ্রহের ভিত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৭ রানের পুঁজি গড়েছে পাঞ্জাব।