ঢাকাTuesday , 17 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বাহুবলি’ সিনেমার জন্য পুরস্কার পাচ্ছেন তামান্না

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি জি আপ্সরা অ্যাওয়ার্ডে ‘শ্রীদেবী পুরস্কার’ পেয়েছেন তিনি। এবার দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন এ অভিনেত্রী। বাহুবলি : দ্য বিগিনিং সিনেমার জন্য এ পুরস্কার পাচ্ছেন তামান্না।
বর্তমানে তেলেগু ভাষার না নুভে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তামান্না ভাটিয়া। এছাড়া বলিউডের কুইন সিনেমার তেলেগু রিমেকেও দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে এক বিবৃতিতে এই অভিনেত্রী বলেন, ‘ভারতীয় সিনেমায় দাদাসাহেব ফালকের অবদান জানতে জানতে বড় হয়েছি। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়।’
আগামী ২১ এপ্রিল এ পুরস্কার দেবে দাদাসাহেব ফালকে ফাউন্ডেশন। এ বছর এই পুরস্কারের জন্য আনুশকা শর্মা ও রণবীর সিংকেও নির্বাচন করা হয়েছে। প্রযোজক হিসেবে ভারতীয় সিনেমায় অবদান রাখার জন্য দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন আনুশকা। অন্যদিকে পদ্মাবত সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এ সম্মাননা পাচ্ছেন রণবীর সিং।