ঢাকাMonday , 16 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্ষয়ের পরিবর্তে আমির!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি-সিরিজ’। এর প্রতিষ্ঠাতা গুলশান কুমারের বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার ভূষণ কুমার। মোগুল নামের সিনেমাটিতে গুলশান কুমারের চরিত্রে দেখা যাবে আমির খানকে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আমির মিস্টার পারফেক্টশনিস্ট হিসেবে পরিচিত, তাই সিনেমা বাছাইয়ের জন্য একটু সময় নেন। মোগুল সিনেমার জন্য আমিরকে প্রস্তাব দেয়া হয়েছে। তিনি নির্মাতাদের চিত্রনাট্যের কিছু জায়গায় পরিবর্তন করতে বলেন। চিত্রনাট্য পরিবর্তনের পর নির্মাতারা আমিরের সঙ্গে আলোচনা করেছেন। তিনি এটি পছন্দ করেছেন। তিনি সম্ভবত এতে অভিনয় করবেন।’
সিনেমাটিতে প্রথমে এ চরিত্রের জন্য বেছে নেয়া হয় অভিনেতা অক্ষয় কুমারকে। তবে সিনেমাটি থেকে সরে যান এ অভিনেতা। এমনকি চুক্তির অর্থও ফেরত দেন তিনি। অক্ষয়ের পরিবর্তে এখন আমির খানকে দেখা যাবে বলে জানা গেছে। এছাড়া শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন আমির। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।
দিল্লির একজন সাধারণ ফলের রস বিক্রেতার ঘরে জন্ম হয়েছিল গুলশান কুমারের। পরবর্তী সময়ে তিনি হয়েছিলেন মুম্বাইয়ের সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ১৯৯৭ সালে এক মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় তাকে। ২০০১ সালে বিনোদ জগদীপ নামের এক ব্যক্তি গুলশান কুমারের খুনি হিসেবে দোষ স্বীকার করেন।
বর্তমানে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং করছেন এ অভিনেতা। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। চলতি বছর দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।