ঢাকাSunday , 15 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে শিশুকে ধর্ষণের পর হত্যা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের কাথুয়া ধর্ষণ ও হত্যা মামলার সুরাহা না হতেই ধর্ষণের পর হত্যার আরো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
এবারের ঘটনাটি ঘটেছে গুজরাটের বিখ্যাত সুরাট নগরীতে। সেখানে একটি নয় বছর বয়সি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রায় পাঁচ ঘণ্টার ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং তার যৌনাঙ্গসহ শরীরে ৮৬টি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
সুরাটের সিভিল হাসপাতালের ফরেনসিক প্রধান গণেশ গভেকার জানান, মেয়েটির শরীরে বেশির ভাগ আঘাত করা হয় কাঠের অস্ত্র দিয়ে এবং তাকে কমপক্ষে সাত দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করা হয়।
তিনি বলেন, ‘মেয়েটির ময়নাতদন্ত করে আমরা তার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি, যা এক থেকে সাত দিনের পুরোনো।’ সুরাতের ভেস্তানে গত ৬ এপ্রিল মেয়েটির লাশ খুঁজে পায় পুলিশ। মেয়েটির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ কর্মকর্তা কে বি ঝালা বলেন, ‘নয় বছর বয়সি ওই মেয়েটির লাশ সকাল ৬টায় ক্রিকেট মাঠের পাশে একটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে লোকজন আমাদের খবর দেয়। মেয়েটির পরিচয় জানার চেষ্টা করছি আমরা।’