ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একা বিশ্বকাপ জিততে পারবে না মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপের। এই মুহূর্তে সকল দলই নিজেদের প্রস্তুত করতে খুব ব্যস্ত। তবে তার মাঝেই একটা হতাশা তাড়া করছে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। সেটা হলো শিরোপা জেতা। এবার শিরোপা না জিতলে হয়তো আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না এই তারকাকে। কিন্তু মেসির এই বিষয়টাকে অন্যভাবে দেখছেন আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া। তিনি মনে করেন একা মেসি বিশ্বকাপ জিততে পারবে না।
মেসি ২০০৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পরে দুই হাত ভরে নিয়েছেন নিজের অর্জন গুলো। হয়েছেন পাঁচ বার বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু এখন পর্যন্ত দলের জন্য বড় কোন সফলতা এনে দিতে পারেননি। কোপা আমেরিকার ফাইনাল মঞ্চে তিন বার উঠে তিন বারই রানার্স-আপ হয়েছে মেসির আর্জেন্টিনা। তাছাড়া গত বিশ্বকাপেরে ফাইনালেও জার্মানির কাছে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। ধরা হলো না স্বপ্নের শিরোপা।
রাশিয়া বিশ্বকাপই মেসির জন্য শেষ সুযোগ বলে মনে করেন তাপিয়া । এই বিষয়ে তিনি বলেন,‘বিশ্বের সেরা খেলোয়াড় আমাদের আছে। তবে তাকে আমাদের সবার সহযোগিতা করতে হবে। সে একা বিশ্বকাপ জিততে পারবে না।’
৩০ বছর বয়সী মেসির বিশ্বকাপ জিতা নিয়ে তাপিয়া আরো বলেন,‘সে (মেসি) খুবই পরিনত। তাকে পাওয়াটা একটা সুবিধা। সে অবশ্যই এক নম্বর। তার উচ্চাকাঙ্ক্ষা আছে। এই বিশ্বকাপটা তার জেতা দরকার।”