ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংলিশ লিগের ইতিহাসে সালাহই প্রথম

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগুণে ফর্ম ধরে রাখায় লিভারপুলের হয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরস্কার পেলেন মোহাম্মদ সালাহ। আর এ পুরস্কারের মধ্য দিয়ে ইংলিশ লিগে নতুন ইতিহাস গড়লেন মিশরীয় এ ফরোয়ার্ড।
এ নিয়ে চলতি মৌসুমে তৃতীয় বারের মতো ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরস্কার জিতলেন মোহাম্মদ সালাহ। ইংলিশ লিগ ইতিহাসে এক মৌসুমে তিন বার ‘প্লেয়ার অব দ্য মান্থ’র পুরস্কার পাওয়া সালাহই এখন একমাত্র ফুটবলার। নভেম্বর, ফেব্রুয়ারির পর এবার মার্চ মাসেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ।
এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংলিশ লিগের আরেক ক্লাব চেলসির হয়ে খেলেছিলেন সালাহ। কিন্তু এবার রোমা থেকে মৌসুমের শুরুতে লিভারপুলে যোগ দেওয়ার পর ভিন্ন সালাহকে দেখছে ভক্তরা। তার দারুণ পারফরম্যান্সে ভর করে ইংলিশ লিগে দারুণ অবস্থানের পাশাপাশি মর্যদার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা রেখেছে ইয়ুর্গেন ক্লুপের দল।
মার্চ মাসে ইংলিশ লিগে মোট ছয়টি গোল পেয়েছেন সালাহ। এর মধ্যে ওয়াটফোর্ডের বিপক্ষে আনফিল্ডে ৫-০ গোলের জয়ে একাই এক হালি গোল করেন তিনি। এবার ইংলিশ লিগে এখনও পর্যণ্ত ২৯ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের দৌড়ে হ্যারি কেনের সঙ্গে রয়েছেন অলরেডস এ তারকা।