স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ সহ নানা শিরোপায় পুরো ক্যারিয়ার সাফল্যে মোড়ানো জিয়ানলুইজি বুফনের। তবে এক চ্যাম্পিয়নস লিগ শিরোপাটা এখনো অধরা রয়ে গেলো জুভেন্টাস কিংবদন্তির। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের পক্ষে সম্ভবত ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলে ফেলেছেন ৪০ বছর বয়সি তারকা।
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টারফাইনালে ফিরতি লেগে বুধবার শেষ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি থেকে পাওয়া গোলে ছিটকে পড়ে জুভেন্টাস। ম্যাচের অন্তিম মুহূর্তে রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক বুফনকে।
রিয়ালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়লেও রিয়ালের তারকা ফুটবলার রোনালদোর একনিষ্ঠ ভক্ত বুফন। সুযোগ পেলেই গনমাধ্যমের সামনে রোনালদোকে প্রশংসা ভাসান তিনি। রোনালদোর প্রতি তার ভালবাসার কথা ফুটবল ভক্তরাও ভালো করে জানেন।
সেই ভালোবাসার প্রতিদান দিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর পরাজিত দলের অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হন বুফন। সংবাদ সম্মেলন চলাকলীন হঠাৎ সেখানে গিয়ে হাজির রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদো। ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে কিংবদন্তি গোলরক্ষক বুফনকে বুকে জড়িয়ে ধরেন তিনি। এরপর বুফনের কানে কিছু একটা বলে সান্তনা দিতে দেখা গেছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে।

