ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপার সেমিতে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ আর্সেনাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগ। ইউরোপা লিগের সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। শেষ চারের অপর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব মার্সেই ও অস্ট্রিয়ার ক্লাব সাইসবুর্গ।
ইউরোপার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সিএসকেএ মস্কোকে ৪-১ গোলে হারিয়েছিল আর্সেনাল। তবে ফিরতি লিগে মস্কোর মাঠে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। আর দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে শেষ চারে উঠে আর্সেন ওয়েঙ্গারের ক্লাবটি। সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ পর্তুগালের ক্লাব স্পোর্তিং লিসবনকে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হারায়।
এদিকে অস্ট্রিয়ার ক্লাব সাইসবুর্গ ইতালির লাৎজিওকে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে হারিয় সেমিতে উঠে। আর কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে লাইপজিগের বিপক্ষে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফরাসি ক্লাব মার্সেই। আগামী ২৬ এপ্রিল হবে ইউরোপা সেমিফাইনালের প্রথম লেগ। আর ৩ মে হবে ফিরতি পর্ব। ফ্রান্সের লিওনে আগামী ১৬ মে এই টুর্নামেন্টের ফাইনাল হবে।