ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০২০ সালে পাকিস্তানে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে পাকিস্তানে বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। পাকিস্তান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা বিষয়টি জিও.টিভিকে নিশ্চিত করেছেন। কর্মকর্তা বলেন,‘ঢাকায় অনুষ্ঠিত সাফের কংগ্রেসে সিদ্ধান্ত হয় যে পাকিস্তানে সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেটা ২০২০ সালে।’
সাফ চ্যাম্পিয়শিপ বাদেও পাকিস্তান ২০১৯ সালে অনুর্ধ্ব-১৫ সাফ ফুটবল এবং ২০২১ সালে অনুর্ধ্ব-১৯ মেয়েদের সাফ ফুটবল আয়োজন করবে।  এদিকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ কবে আয়োজন হবে তা নিশ্চিত করতে পারেননি কেউ। এ স্বপ্নটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের। ২০০৯ সালে প্রথমবার সাফের সভাপতি নির্বাচিত হওয়ার পর সালাউদ্দিন সাফ ক্লাব চ্যাম্পিয়শিপ আয়োজনের কথা জানান।
নিজের প্রথম টার্মে তা বাস্তবায়ন করতে পারেননি। ২০১৩ সালে ফের সাফের সভাপতি নির্বাচিত হয়ে আবারও একই স্বপ্ন দেখান। কিন্তু দ্বিতীয় টার্মেও ব্যর্থ হন কিংবদন্তি এ ফুটবলার। গত বুবধার তৃতীয়বারের মতো সাফের সভাপতি নির্বাচিত হন বাফুফে বস। দায়িত্ব নিয়েই ঘোষণা দেন সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের। এবার টুর্নামেন্টটি আলোর মুখ দেখতে পারে কিনা সেটাই দেখার।