ঢাকাSaturday , 14 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-দীপিকার বিয়ে সুইজারল্যান্ডে!

Link Copied!

বিনোদন ডেস্ক : রাম-লীলা সিনেমার সেট থেকে শুরু, এরপর অনেকবারই প্রেম ও বিয়ের গুঞ্জনে খবরে এসেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন এ জুটি।
কয়েকদিন আগে ভারতীয় মিডিয়াগুলোতে প্রকাশিত হয়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট চারটি দিন বাছাই করেছেন রণবীর ও দীপিকার পরিবার। এর মধ্যে যে কোনো একদিন এ জুটির বিয়ের জন্য বেছে নিবেন তারা। খুবই গোপনীয়তার সঙ্গে হিন্দু রীতিতে বিয়ে হবে। শুধু পরিবারের সদস্য ও বন্ধুরা এতে উপস্থিত থাকবেন। তবে বিয়ের স্থান এখনো নির্ধারণ হয়নি।
এদিকে নতুন প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডে হতে পারে রণবীর-দীপিকার বিয়ে। দেশটির ট্যুরিজমে ভারতীয় অ্যাম্বাসেডর রণবীর। এ অভিনেতাকে সেই দেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তাব দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে রণবীর প্রস্তাবটি গ্রহণ করেছেন কিনা তা এখনো জানা যায়নি।
চলতি বছরের শুরুতে আবারো এ জুটির বিয়ের গুঞ্জন শুরু হয়। গত ৫ জানুয়ারি দীপিকার জন্মদিনে বাজিরাও মাস্তানি জুটির বাগদানের গুঞ্জন শোনা যায়। যদিও পরবর্তী সময়ে এ বিষয়ের কোনো সত্যতা পাওয়া যায়নি।