ঢাকাThursday , 12 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্ন ঢাকা ক্যাম্পেইনে একঝাঁক তারকা

Link Copied!

বিনোদন ডেস্ক : চৈত্রসংক্রান্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজন করেছে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ ক্যাম্পেইন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ উদ্যোগে অংশ নেয়ার জন্য শোবিজ অঙ্গনের তারকাদের আহ্বান জানিয়েছেন। আর তার ডাকে সাড়া দিয়ে এতে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা।
সাধারণ নাগরিকদের সঙ্গে ক্যাম্পেইনে যোগ দিবেন চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, মাসুমা রহমান নাবিলা, অভিনেত্রী আনোয়ারা, আশনা হাবিব ভাবনা, অভিনেতা অপূর্ব, সংগীতশিল্পী নকিব খান, ফকির আলমগীর, বাপ্পা মজুমদার, অভিনেতা ডিএ তায়েব, মডেল-অভিনেত্রী দোয়েল ম্যাশ, অভিনেত্রী আইরিন আফরোজ, টিভি উপস্থাপিকা মারিয়া নূরসহ অনেকে।
এ ছাড়াও এই কর্মসূচিতে যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজিএমইএ-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, নাট্যকার মামুনুর রশীদ, নাট্যকার মাসুম রেজাসহ অনেকে।
তা ছাড়াও পরিচ্ছন্ন ঢাকা ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ড।
১৩ এপ্রিল সকাল থেকে প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরিচ্ছন্নতার ব্রত নিয়ে মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নগরীর গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন মোড়ে সমবেত হবেন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা। এদিন ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য নগর ভবনে নিবন্ধন করতে হবে। সকাল ৭টা থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি প্রয়োজন নেই।