ঢাকাThursday , 12 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৫৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৫৭ জন নিহত হয়েছে।
বুধবার সকালে আলজিয়ার্সের কাছে বোফারিক সামরিক বিমান ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়নের পরে বিধ্বস্ত হয় বলে কর্মকর্তরা জানান। রাশিয়ার তৈরি ইলিউশিন পরিবহন বিমানটি পশ্চিমাঞ্চলে সীমান্তের কাছে তিনদৌফে যাচ্ছিল।
রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ২৫৭ জন নিহতের কথা বলা হয়েছে। এদের মধ্যে পশ্চিম সাহারার পোলিসারিও ইনডিপেনডেন্স মুভমেন্টের ২৬ সদস্য রয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে উড্ডয়নের পর বিমানবন্দরের পাশের কৃষি জমিতে বিধ্বস্ত হয় বিমানটি। টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, ১৪টি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিমান বিধ্বস্তে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। সেনাবাহিনী প্রধান দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।
চার বছর আগে আলজেরিয়ায় সামরিক বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হলে ৭৭ জন নিহত হয়।