ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুতেই ভ্যাট নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষাথীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব বিষয় ভ্যাট মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে মোট ১৬টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় র্অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী কোনো একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কথা বলেছিলেন। সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আশা করি এ বিষয়টি নিষ্পত্তি হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত। প্রধানমন্ত্রী এই বিষয়টি একনেক সভায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন।