ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৬ শতাংশ : বিশ্বব্যাংক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৫ থেকে ৬.৬ শতাংশ। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ঢাকা কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এ সময় সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, যদিও সরকার বলছে, চলতি অর্থবছরের গত ১০ মাস শেষে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.৬৫ শতাংশ। এ সময় সংস্থাটির ঢাকা অফিসের প্রধান চিমিয়াও ফান, জনসং‌যোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাহিদ হোসেন আরো বলেন, তথ্য-উপাত্ত দেওয়ার ক্ষেত্রে আমরা বিবিএসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আসলে এর সমপর্যায়ে কেউ নেই। তবে জিডিপি প্রবৃদ্ধি নিয়ে যে তথ্য দিয়েছে, তা নিয়ে যথেষ্ট সংশয় ও প্রশ্ন আছে। বিবিএস সর্বোচ্চ পর্যায়ে থাকলেও এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, বিষয়টা এমন নয়।
তিনি আরো বলেন, এটা ব্যতিক্রমী প্রবৃদ্ধি। আগামীতে এ নিয়ে ঝুঁকি দেখা দেবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়লেও সেভাবে কর্মসংস্থান বাড়েনি। চলতি বছরে শহরগুলোতে ৩ লাখ দরিদ্র মানুষ বেড়েছে। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে দারিদ্র্য বিমোচন যেভাবে হওয়ার কথা তা হয়নি।
জাহিদ হোসেন বলেন, বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৫ অথবা ৬.৬ শতাংশ। আমাদের আয়ের প্রবৃদ্ধি ২ দশমিক ৭ এবং কর্মসংস্থানের প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশ। আয় ও কর্মসংস্থানের প্রবৃদ্ধির চিত্র যদি এমন হয়, তবে বছর শেষে সাড়ে ৬ শতাংশের বেশি হবে না।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের (২০১৭-১৮) ১০ মাসে জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৬৫ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫২ ডলার। বিগত অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.২৮ এবং মাথাপিছু আয় ১ হাজার ৬১০ ডলার।