ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত বাসে ধর্ষণ : ৫ আসামি রিমান্ডে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে এক নারী পোশাক শ্রমিককে চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- গাড়ি চালক বাবু মল্লিক (২৪), শ্রী বলরাম (২০), মো. আ. আজিজ (৩০), সোহেল (২২) ও মকবুল হোসেন (৩৮)। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার ভুক্তভোগী শ্রীরামপুর গ্রাফিক্স ফ্যাক্টরি লিমিটেড থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর পৌঁছালে আসামিরা তার হাত-মুখ বেঁধে বাসে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে টহল পুলিশ দল তাদের আটক করে। আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয় এড়িয়ে যায় এবং নিরবতা পালন করে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকা থেকে চলন্ত বাস থামিয়ে ওই নারী পোশাক শ্রমিককে উদ্ধারসহ অভিযুক্তদের আটক করা হয়।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মলয় সাহা জানান, কারখানায় কাজ শেষে ধামরাইয়ের ইসলামপুর থেকে গত রাতে যাত্রীসেবা নামে একটি লোকাল যাত্রীবাহী বাসে ওই নারী পোশাক শ্রমিক ওঠেন। বাসটি ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাঁচজন যাত্রী ব্যতীত সব যাত্রী নেমে যায়। এরপর বাসের চালকের সহকারী বাসের দরজা বন্ধ করে দেন এবং চালক বাসটি মহাসড়কে উদ্দেশ্যহীনভাবে চালাতে শুরু করেন। পরবর্তীকালে ওই পাঁচজন নারী শ্রমিককে ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে একটি পেট্রোল পাম্পের কর্মীরা বিষয়টি বুঝতে পেরে ধামরাই থানা পুলিশকে খবর দেয়।
সংবাদ পাওয়ার পর পুলিশের চারটি পৃথক দল বাসটি ধাওয়া করে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকা থেকে আটক করে এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার ও চালকসহ ওই পাঁচজনকে আটক করে।