ঢাকাTuesday , 10 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের মনিরামপুর থানাধীন সিদ্দিকুর রহমান গাজী ওরফে সিদ্দিকসহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও তদন্ত সংস্থার কর্মকর্তা সানাউল হক।
তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ধর্ষণ, আটক ও অগ্নিসংযোগহ ৬টি অভিযোগ আনা হয়েছে। সিদ্দিকুর রহমান গাজী ছাড়াও অন্য চার আসামি পলাতক আছেন। গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।