ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবীদের উদ্দেশে বলেছেন, বিচার বিভাগের ভাবমূর্তি খুন্ন হয় এমন কাজ করা যাবে না। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আইনজীবীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বার (আইনজীবী) ও বেঞ্চ (বিচারালয়) একে অপরের পরিপূরক। তবে কার্যক্রমের ভিন্নতা থাকবে। কিন্তু তাদের হাতে হাত দিয়ে একসঙ্গে হাটতে হবে। বিচার বিভাগের ভাবমূর্তি খুণ্ন হয় এমন কাজ করা যাবে না।
তিনি আরো বলেন, আইন পেশায় জ্ঞান ও মেধা দিয়ে মক্কেলদের সহযোগিতা করতে হবে। এজন্য বেশি বেশি জ্ঞানের চর্চা করতে হবে। আইনজীবীদের কাছ থেকে পেশাগত অসদাচারণ মূলক ব্যবহার কখনোই কাম্য নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, বার কাউন্সিলের এনরোল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিচারপতি মো. নুরুজ্জামান, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, বারের লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেড আই খান পান্না প্রমুখ বক্তব্যে রাখেন।
আজ সনদ বিতরণ অনুষ্ঠানে বার কউন্সিলে যুক্ত হওয়া ৩ হাজার আইনজীবীর সনদ বিতরণ করা হয়।