ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পহেলা বৈশাখ : চড়া ইলিশের দাম

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের বাকি মাত্র সাত দিন। তাই পয়লা বৈশাখ সামনে রেখে ভোক্তাদের দৃষ্টি এখন ইলিশ মাছের দিকে। এ কারণে সপ্তাহখানেক আগেই চড়া ইলিশ মাছের দাম।
শনিবার রাজধানীর কাওরান বাজার, নিউমার্কেট ও পলাশী বাজার মার্কেট ঘুরে এ দরদামের এসব তথ্য পাওয়া গেছে।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক সপ্তাহ থেকেই ইলিশ মাছের দাম চড়া। বৈশাখ আসার দু-এক দিন আগে চাহিদা আরো বাড়বে। আর যত চাহিদা বাড়বে তত দাম বাড়ার আশংকাও রয়েছে। এরই মধ্যে ইলিশের দাম বেড়ে গেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তবে এক কেজি ওজনের ইলিশ খুব বেশি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও বাজার ভেদে এ ইলিশ বিক্রি হচ্ছে দেড় থেকে ২ হাজার টাকা বা তার চেয়েও বেশি দামে। এ ছাড়া ৫০০ গ্রাম ওজনের প্রতিজোড়া ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
এদিকে ভোক্তারা অভিযোগ করেন, বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ সরবরাহ থাকলেও প্রতি বছর বৈশাখ আসার আগেই কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে রাজধানীসহ সারা দেশেই ইলিশ মাছের দাম বাড়িয়ে ফেলে বিক্রেতারা। কিন্তু বৈশাখ সামনে রেখে এই মাছটির দাম বাড়া ঠিক নয়।
কাওরান বাজারের ইলিশ মাছ বিক্রেতা রাকিব বলেন, পাইকারি বাজারে মাছের দাম বেড়ে যাওয়ার খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। ভোক্তাদের বাড়তি চাহিদার কারণেও দাম বাড়ে।
প্রায় একই কথা জানালেন পলাশী বাজারের মাছ বিক্রেতা রতন। তিনি বলেন, আমরা জানি ইলিশ মাছ ধরা নিষেধ, কিন্তু বাজারে এর চাহিদা অনেক। তাই বর্তমানে পাইকারিদের কাছ থেকে নিতে হচ্ছে অনেক বেশি দামে। আর এ সুযোগে তারা মাছের দামও রাখছেন অনেক বেশি। তারপরও ক্রেতাদের চাহিদা বেশি থাকায় বেশি দাম দিয়েও মাছ আনছি আমরা। এ কারণেই খুচরা বাজারে ইলিশের দাম বেশি। এটা হয়তো বৈশাখের আগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।