ঢাকাSaturday , 7 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু পরীক্ষা সম্পাদনে সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এইচএএসসি ও সমমানের বাকি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনে সবার সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার সিলেটের এম সি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সবাইকে সহযোগিতা করতে আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানে যেসব কৌশল ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তা কার্যকর হওয়ায় এবং সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব হচ্ছে।
শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে অবস্থান করে পরীক্ষা গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন। এ সময় সব পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে।
পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা কেন্দ্রসচিবকে জানানো হয়। সেই অনুযায়ী উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে প্রশ্নের প্যাকেট খোলা হয়।
তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সবাইকে সচেতন হতে হবে। পরে শিক্ষামন্ত্রী উপজেলার আরো কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।