নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বিকেলে শুরু হবে। তবে সন্ধ্যায় বেশ কয়েকজন জনপ্রিয় চলচ্চিত্র তারকা ও কণ্ঠশিল্পী থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কজন সেলিব্রেটি থাকবেন। মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানে তারাই মঞ্চ মাতাবেন।’
আয়োজকরা আরো জানান, অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, পপি, পরীমনি, মাহিয়া মাহি, পায়েল, ফেরদৌস, জায়েদ খান, ডি এ তায়েব, নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ অন্যরা। এ ছাড়া সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, মমতাজ, কনা, সালমাসহ অন্যরা।
পুলিশ জানায়, অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ অনেক গণমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

